২৩ নং গান, তাল - একতালা
কতো ভালো বাসো গুরুচাঁদ থেকে আড়ালে।
আমি কেঁদে মরি ধরতে নারি পাইনা দু'টো হাত বাড়ালে।।
১) যখন কাঁদি হতাশ হয়ে, চোখের জল তুমি দাও মুছায়ে, মরি হায়রে হায়।
আবার প্রাণের ভিতর কথা কয়ে কত উপদেশ দাও গো বলে।।
২) যখন ছিলাম মায়ের উদরে ঘোর অন্ধকার কারাগারে, মরি হায়'রে হায়।
তুমি আহার দিয়ে বাতাস দিয়ে প্রভু আমাকে বাচাইলে।।
৩) যখনে ভূমিষ্ঠ হ'লেম, মায়ের কোমল কোলে আশ্রয় পেলেম, মরি হায় রে হায়।
মায়ের স্তনের দুগ্ধ হে দয়াময় ক্ষীর করে আমায় খাওয়াইলে।।
৪) ধন-ধান্য, দ্বারা-সুত সবই দেওয়া তোমারিত, মরি হায় রে হায়।
কত সুসার দিলে সম্পদ দিলে গো-- এসব পেলেম তোমার দয়া বলে।।
৫) তোমার কৃপায় সকল পেলেম, কিন্তু তোমায় না চিনিলেম, মরি হায় রে হায়।
ও দিন প্রফুল্ল কয় ও দয়াল গো-- তুমি দিও দেখা অন্তিম কালে।।
*****